• লোকসভায় বক্তব্য রাখবেন মোদী, কমিশনের বিরুদ্ধে মামলার শুনানি সুপ্রিম কোর্টে, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • রাষ্ট্রপতির অভিভাষণের উপরে ধন্যবাদ জ্ঞাপন করে লোকসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা।

    নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দায়ের করা সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই মামলায় আদালতে উপস্থিত থাকতে পারেন মমতা। পাশাপাশি, SIR সংক্রান্ত মামলারও শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

    ৩ ফেব্রুয়ারি, দিল্লির বঙ্গভবনে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার কথা বলেন। এর পরেই প্রশ্ন উঠছে, তবে কি সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে তৃণমূল? বুধবার বিরোধীরা এই ইস্যুতে কী পদক্ষেপ করে, সে দিকে থাকবে নজর।

    এ দিন বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচি নেওয়া হবে।

  • Link to this news (এই সময়)