• লিভারের সমস্যা থাকায় পেটে ব্যথা, ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। মৃত ব্যক্তির নাম আইনুল শেখ (৪৪)। আইনুল মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। শারীরিক অসুস্থতার পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার খবর আসতেই শোকের ছায়া এলাকায়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছ’মাস আগে কেরালার এরনাকুলাম জেলার মারমপল্লি এলাকায় কলাবাগানে কাজ করার জন্য গিয়েছিলেন তিনি। গত ২৮ জানুয়ারি পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    আইনুলের ভাই রুস্তম শেখ বলেন, 'আমরা দুই ভাই-ই পরিযায়ী শ্রমিক হিসেবে কেরালায় দীর্ঘ দিন ধরে কাজ করতাম। আমি রাজমিস্ত্রির কাজ করলেও দাদা কলাবাগানে কাজ করত। লিভারের সমস্যা থাকায় পেটে ব্যথা নিয়ে দাদাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরে মঙ্গলবার রাতে মৃত্যু হয়।’

    বাড়িতে আইনুলের স্ত্রী ও তিন ছেলেমেয়ে রয়েছে। তার মধ্যে ছোট দুটো ছেলেমেয়ে রয়েছে। স্ত্রী সাহিনা বলেন, ‘দেওর রয়েছে কেরালাতে। তাঁর কাছ থেকে ওর মৃত্যুর খবর জানতে পারি। সে সঙ্গে করে বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ নিয়ে আসবে বলে জানিয়েছে।’

  • Link to this news (এই সময়)