• আগামিকাল বাজেট পেশের আগেই ডিএ মামলার রায়!
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নজর ছিল সব পক্ষের, কবে দেশের শীর্ষ আদালত ডিএ মামলার রায় ঘোষণা করে। সুপ্রিম কোর্টে অর্থাৎ দেশের শীর্ষ আদালতে ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল, গত বছর অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে,  বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে । শুনানি হলেও, রায়দান হয়নি। বুধবার জানা গেল, আগামিকাল, বৃহস্পতিবার রায়দান হবে ডিএ মামলার। 

    দীর্ঘদিনধরেই রাজ্যের ডিএ মামলার শুনানি চলছে। শীর্ষ আদালত আগেই রাজ্যকে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু তার জন্য শীর্ষ আদালত যে সময় বেঁধে দিয়েছিল, রাজ্য সেই সময়ের মধ্যে বকেয়া ডিএ পূরণ করতে পারেনি। এর আগে, ২০২৫ সালের ২৬ মে, সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে রাজ্যকে কর্মীদের বকেয়া ডিএ'র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা জানায়।  

    যদিও  সেই সময়র মধ্যে বকেয়া ডিএ দেয়নি রাজ্য। রাজ্যের আইনজীবী আদালতে ডিএ বিষয়ে একাধিক যুক্তি দেখান। একইসঙ্গে রাজ্যের পক্ষ থেকে শীর্ষ আদালতের সুপ্রিম রায় পুনর্বিবেচনার আর্জি জানায়। রাজ্য আরও ছ'মাস সময় চায়। 

    ডিএ মামলা প্রসঙ্গে উল্লেখ্য, ২০২২ সালে এই ডিম মামলার শুনানি হয় প্রথম। ২০২২ সালেই, শীর্ষ আদালত বকেয়া ডিএ মেটানোর  নির্দেশ দিয়েছিল। যদিও তারপরে, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রসজ্য সরকার। গত কয়েকবছরে এই মামলার শুনানি হয়েছে একাধিকবার। ২০২৫ সালের মে মাসে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টকে বকেয়া ডিএ'র ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলে। সেপ্টেম্বর মাসেও শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয়। আগামিকাল সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, নজর এখন সেদিকেই।

    অন্যদিকে, আগামিকাল রাজ্য বাজেট। বিধানসভা ভোটের আগে, আগামিকাল, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবে রাজ্য সরকার। ভোটের ঠিক আগে, আব্জেটে রাজ্য সরকার কোন খাতের উপর কতটা জোর দেয়, নজর সেদিকেও। সব মিলিয়ে আগামিকাল বাংলার জন্য হাইভোল্টেজ বৃহস্পতিবার। 
  • Link to this news (আজকাল)