• 'আল্লাহর সম্পত্তি চুরি করেছে মমতা...', রেজিনগরে আক্রমণের তেজ বাড়াল হুমায়ুনের পার্টি
    আজ তক | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • রেজিনগরের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মরা দীঘির মাঠে জনতা উন্নয়ন পার্টির ঐতিহাসিক জনসভা থেকে তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। সভার মঞ্চ থেকে তিনি বলেন, 'আমার আল্লাহর সম্পত্তি চুরি করেছে মমতা। আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব চলবে না।' ইমতিয়াজ আহমেদ অভিযোগ করেন, এই সভাকে ঘিরে কিছু নিন্দুক অপপ্রচার শুরু করেছে এবং মৌলবাদী তকমা দেওয়ার চেষ্টা করছে। 

    ইমতিয়াজ আহমেদ মোল্লা বলেন, 'আজ আমাদের মৌলবাদী বলছে, কাল আরও দলিত-আদিবাসী ভাইয়েরা জুড়লে তাদের মাওবাদী বলবে, কাউকে আবার সন্ত্রাসবাদী বলবে। কিন্তু আমরা এসব অপপ্রচারে কান দেব না।' তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস, এসসি, এসটি ও মুসলমান বিধায়কদের ' কুকুর  বানিয়ে রেখেছে।'মঞ্চ থেকে তিনি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, 'এটা তৃণমূলকে লাথি মারার সুযোগ। তৃণমূলকে লাথি মেরে বেরিয়ে আসুন।'

     মমতা বন্দ্যোপাধ্যায়ের  প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেন ইমতিয়াজ আহমেদ। তাঁর অভিযোগ, 'মমতা বলেছিলেন ১০ হাজার মাদ্রাসা দেবেন, ডাবল চাকরি দেবেন, ডাবল শিক্ষা দেবেন। কিন্তু বাস্তবে মাদ্রাসা দূরে থাক, যে কটা ছিল সেগুলিও ধ্বংস হয়েছে। স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, ওষুধ নেই।' এছাড়াও তিনি অভিযোগ করেন, রাজ্যের মসজিদ ও ধর্মীয় সম্পত্তি 'তলে তলে কেড়ে নেওয়া হচ্ছে।'তিনি বলেন, 'এলআর রিপোর্ট চেক করুন, অনেক জমি পশ্চিমবঙ্গ সরকারের কালেক্টরের নামে চলে যাচ্ছে। যেটা আমার আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তি চুরি করেছে মমতা।'
  • Link to this news (আজ তক)