• বিরাট আপডেটে খুশির ছোঁয়া! কবি সুভাষ মেট্রোর নবনির্মাণ কাজ শুরু হয়ে গেল, পয়লা বৈশাখেই উদ্বোধন?
    ২৪ ঘন্টা | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন ঘোষাল: বর্তমানে কবি সুভাষ মেট্রো স্টেশন সম্পূর্ণ প্রস্তুত না হলেও, সেখানে লাইনের ত্রুটি মেরামতের কাজ শেষ হয়েছে। এতদিন ডাউন লাইনে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করত। এরপর যাত্রী নামিয়ে রেক খালি করে কবি সুভাষ স্টেশনে নিয়ে যাওয়া হতো এবং একই লাইন ব্যবহার করে ফের আপ লাইনে শহিদ ক্ষুদিরামের দিকে রেক ফিরিয়ে আনা হতো। কারণ কবি সুভাষ স্টেশনের রিভার্স লাইনে বড়সড় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। অবশেষে সেই ত্রুটি মেরামত হওয়ায় এখন কবি সুভাষ মেট্রো স্টেশনে গিয়ে রেক সরাসরি রিভার্স করে আপ লাইনে ফিরতে পারবে। এর ফলে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি বন্ধ হবে এবং গতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে মেট্রো রেলের তরফে।

  • Link to this news (২৪ ঘন্টা)