• আজ ডিএ মামলার রায়
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ ডিএ মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র রায়দান করবেন। কলকাতা হাইকোর্টে হেরে ২০২২ সালের ৩ নভেম্বর রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ‘কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজে’র বিরুদ্ধে মামলা করে পশ্চিমবঙ্গ সরকার। সেই থেকে সুপ্রিম কোর্টে চলছে মামলা। ২৬ বার শুনানি শেষে গত বছর ৮ সেপ্টেম্বর রায় রিজার্ভ রাখে শীর্ষ আদালত। আজ সেই রায়দান হবে।এই মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, কেন্দ্রীয় হারে দিতে হবে ডিএ। মেটাতে হবে বকেয়া। অন্যদিকে, রাজ্য সরকারের বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের ডিএ দেয়। যা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার ঠিকই। তবে ‘মৌলিক অধিকার’ নয়। কত শতাংশ হারে ডিএ দেওয়া হবে, তা ঠিক করার অধিকার রাজ্যেরই। যদিও রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের দাবিতে অনড়। এ ব্যাপারে তারা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (এসএটি) এবং কলকাতা হাইকোর্টে মামলায় জিতেওছে।
  • Link to this news (বর্তমান)