• West Bengal Budget 2026 Live: ফ্লাইট থাকার জন্য হয়তো রাজ্যপাল তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছেন: মমতা
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, ‘কেন্দ্র বাংলার দুই লক্ষ কোটি টাকা বকেয়া মেটাচ্ছে না। বাংলার ভাগের টাকা দেওয়া হয় না। বন্ধু আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি।’

    বৃহস্পতিবার SIR নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনার প্রস্তাব রেখেছিল তৃণমূলের। কিন্তু যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এ নিয়ে আলোচনাতে সম্মতি দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

    এ দিন রাজ্য সরকারের তৈরি করা ভাষণ পাঠ করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাজেট পেশের আগে সাড়ে চার মিনিটের বক্তব্য রেখে বিধানসভা ত্যাগ করেন তিনি। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এ দিন বিধানসভায় ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূল বিধায়করা। রীতিমতো তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

    রাজ্য সরকারের অন্যতম চর্চিত প্রকল্প হলো ‘লক্ষ্মীর ভাণ্ডার’। সেই নিয়ে কোনও ঘোষণা থাকবে কি না, সেই দিকে রয়েছে নজর। 

     চলতি বছরেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করা হতে চলেছে। ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

  • Link to this news (এই সময়)