ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মেঘালয়ের পূর্ব জৈনন্তিয়া পাহাড়ের তাশখাই। সেখানকার কয়লা খনিতে জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন শ্রমিকের। আহত ১। আহত শ্রমিককে শিলং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভিতরে আরও অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছছে মেঘালয় পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কয়লা খনির ভিতরেই ঘটেছে বিস্ফোরণটি। সেখানে উপস্থিত ছিলেন প্রচুর শ্রমিক। পুলিশ সুপারিনটেনডেন্ট বিকাশ কুমার জানিয়েছেন, বিস্ফোরণের সময় খনির ভিতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন তা এখনও জানা যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। কী কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। কয়লা উত্তোলনের কাজের জন্য ব্যবহৃত বিস্ফোরকে এই বিস্ফোরণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। খনিটিতে অবৈধ ভাবে কয়লা তোলার কাজ চলছিল কি না তাও তদন্ত করে দেখছে পুলিশ।
বিস্তারিত আসছে...