• বাড়ল আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিককালে আশাকর্মীরা পথে নেমেছেন, নিজেদের হকের দাবিতে। কলকাতার রাজপথে আন্দোলন তীব্র করেছেন। রাজ্যের অন্তবর্তী বাজেটে দেখা গেল, আশাকর্মীদের জন্য বিরাট ঘোষণা। 

    বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ শুরু করেন। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানোর সঙ্গেই, একগুচ্ছ বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে, মমতা সরকার যেন কল্পতরু। 

    রাজ্যের অন্তবর্তী বাজেটে আশাকর্মীদের হাজার টাকা করে ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে, অন্যদিকে  অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ছে হাজার টাকা করে। ঘোষণা করা হয়েছে তাও।অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা বৃদ্ধি ছাড়াও বড় ঘোষণা। কর্মরত অবস্থায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫লক্ষ টাকা দেবে সরকার। তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ২৮০ কোটি টাকা।  একইসঙ্গে হাজার টাকা করে বাড়ছে পার্শ্ব শিক্ষকদের বেতন। 

    বৃহস্পতিবার, রাজ্যের অন্তবর্তী বাজেটে বড় ঘোষণা ডিএ নিয়েও। চার শতাংশ ডিএ'র ঘোষণা করা হয় এদিন। 

    গ্রিন পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ানোর ঘোষণা। বেতন বাড়বে হাজার টাকা করে।

     
  • Link to this news (আজকাল)