• ময়নাগুড়িতে আটক বালি বোঝাই ট্রাক, গ্রেফতার ১
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ফিল্মি কায়দায় বালি বোঝাই ট্রাক আটক করলো ময়নাগুড়ি থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ধূপগুড়ির এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম জাহাঙ্গীর আলম। তাঁর বাড়ি ধূপগুড়ি ব্লকের সোনাখালি এলাকায়।জানা গিয়েছে, চ্যাংড়াবান্ধার দিকে বোল্ডার পৌঁছে দিয়ে ময়নাগুড়ি থেকে বালি চুরি করে নিয়ে যাচ্ছিল এই বালি মাফিয়ারা। গতকাল অর্থাৎ বুধবার রাতে এই খবরের ভিত্তিতে ময়নাগুড়ির সাপটিবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের গাড়ি দেখে ট্রাক নিয়ে চম্পট দেয় জাহাঙ্গীর। এরপর সেই ট্রাকের পিছু নেয় ময়নাগুড়ি থানার পুলিশ ভ্যান। প্রায় এক কিলোমিটার তাড়া করে বালির গাড়ি আটকে দেয় পুলিশ। অভিযুক্তরা বালি পরিবহণের কোনও কাগজ দেখাতে পারেনি। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পর তার কথায় অসঙ্গতি দেখা দেয়। এরপর গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, সাপটিবাড়ি এলাকার সৌলি  নদী থেকে  অভিযুক্তরা অবৈধভাবে বালি তুলে ধূপগুড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিল। 
  • Link to this news (বর্তমান)