• ব্যবসায়ী সমিতিকে নিয়ে অভিযান চালাল ট্রাফিক বিভাগ
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ব্যবসায়ী সমিতিকে নিয়ে অভিযান চালালো ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ। পাশাপাশি ময়নাগুড়ি বাজারে গাড়ি রাখার জন্য ডিমারগেশন করা হবে বলেও জানিয়েছেন তাঁরা। ময়নাগুড়ির থানা রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এই রাস্তাতেই যত্রতত্র যানবাহন রেখে বাজারের ভেতর প্রবেশ করেছে মানুষজন। জরুরি অবস্থায় থানার গাড়ির ভেতরে প্রবেশ বা বাইরে যেতে গিয়ে রাস্তাতেই আটকে যাচ্ছে। চিৎকার করলেও বাইক বা টোটো বা অন্যান্য যানবাহন চালকদের পাত্তা পাওয়া যাচ্ছে না। আজ, বৃহস্পতিবার ট্রাফিক ওসির গাড়ি আটকে যায়। কারণ সেই রাস্তার প্রায় মাঝে গাড়ি রেখে এক গাড়ি চালক বাজারে চলে যান। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই কারণে ব্যবসায়ী সমিতিকে নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলেন ট্রাফিক পুলিশ। বাজারে যত্রতত্র যানবাহন রাখলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছি। 
  • Link to this news (বর্তমান)