• বাড়ানো হল আশাকর্মী-সিভিক ভলান্টিয়ার-পার্শ্বশিক্ষক এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা
    দৈনিক স্টেটসম্যান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • সিভিক ভলান্টিয়ার, পার্শ্বশিক্ষকদের জন্যও বড় ঘোষণা বাজেটে। তাঁদেরও ভাতা বাড়ানো হচ্ছে ১০০০ টাকা। রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের মাসিক পারিশ্রমিক আরও ১০০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এছাড়া, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবার ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। এতদিন এই সাহায্যের অঙ্ক ছিল ৩ লক্ষ টাকা।

    শুধু সিভিক ভলান্টিয়ার নয়, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীরাও এই সুবিধা পাবেন। তাঁরাও বর্ধিত ভাতা পাবেন। এখন সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশ মিলিয়ে রাজ্যে ১ লক্ষ ২৫ হাজারের বেশি ব্যক্তি কর্মরত রয়েছেন। এর জন্য আগামী অর্থবর্ষে ১৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

    এখানেই শেষ নয়। ভোটের আগে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতাও ১০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। এই খাতে বরাদ্দ মোট ২৮০ কোটি টাকা। ভোটের আগে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। বাজেটে খুশি আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)