• 'কল্পতরু' মমতা! ভাতা বাড়ছে আশাকর্মীদের, বড় ঘোষণা বাজেটে..
    ২৪ ঘন্টা | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • ডি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাব্বিশে  ভোটের মুখে বড় ঘোষণা রাজ্যের। ভাতা বাড়ছে আশাকর্মীদের। কত? হাজার টাকা। ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটিও পাবেন আশাকর্মীরা। শুধু তাই নয়, কর্তব্য়রত অবস্থায়  মৃত্যু হলে, পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা সাহায্যও দেবে রাজ্য সরকার। হাজার টাকা করে বেতন বাড়ছে পার্শ্বশিক্ষকদেরও।

    ভোটমুখী বাংলায় অবশেষে হাসি ফুটল আশাকর্মীদের মুখে। সম্প্রতি ভাতা বৃদ্ধি-সহ আট দফা দাবিতে পথে নেমেছিলেন তাঁরা। সল্টলেকে স্বাস্থ্যভবন অভিযানকে কেন্দ্র করে কার্যত অবরুদ্ধ হয়ে দিয়েছিল শহর। ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চলছে। এই যখন পরিস্থিতি,তখন কেন্দ্রীয় বাজেটে কিন্তু আশাকর্মীদের জন্য স্পষ্ট কোনও ঘোষণা ছিল না। স্রেফ বেতন ভাতা বৃদ্ধি নয়, অন্তবর্তী বাজেটে সেই আশাকর্মীদের জন্য আরও বেশ কয়েকটি সুবিধা দেওয়ার কথা জানাল রাজ্য়। যেমন, মাতৃত্বকালীন ছুটি, কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন আর্থিক সহযোগিতা।

    চলতি বছরের এপ্রিল থেকে বর্ধিত ভাতা পাবেন রাজ্যের আশাকর্মীরা। সঙ্গে অন্য়ন্য় রাজ্য সরকারি কর্মীদের মতোই ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি। এপ্রিল মাস থেকে তা কার্যকর হচ্ছে। এখন রাজ্যে আশাকর্মীরা মাসে ৫২৫০ টাকা ভাত পান। এবার যা বেড়ে হবে ৬২৫০ টাকা। 

    বাদ যাননি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়করা। তাঁদের ভাতাও হাজার টাকা করে বাড়ানো ঘোষণা করা হল। সঙ্গে মৃত্য়ুতে পরিবাররে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য। এই খাতে বরাদ্দ ২৮০ কোটি টাকা।  ভোটের আগে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। 

  • Link to this news (২৪ ঘন্টা)