• সিভিক ভলান্টিয়ারদের ১০০০ টাকা ভাতা বৃদ্ধি, সুবিধা মিলবে গ্রিন পুলিশদেরও
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা রাজ্য সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হয়েছে, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার সবার ভাতা বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলান্টিয়ারদের জন্যও ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে।

    রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের মাসিক পারিশ্রমিক আরও ১০০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এছাড়া, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবার ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। এতদিন এই সাহায্যের অঙ্ক ছিল ৩ লক্ষ টাকা।

    শুধু সিভিক ভলান্টিয়ার নয়, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীরাও এই সুবিধা পাবেন। তাঁরাও বর্ধিত ভাতা পাবেন। এখন সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশ মিলিয়ে রাজ্যে ১ লক্ষ ২৫ হাজারের বেশি ব্যক্তি কর্মরত রয়েছেন। এর জন্য আগামী অর্থবর্ষে ১৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

    আশা কর্মী ও ICDS কর্মীদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। এই কাজ যাঁরা করেন, চলতি বছরের এপ্রিল থেকে তাঁদের মাসিক সাম্মানিক ১০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে রাজ্যে বাজেটে।

  • Link to this news (এই সময়)