• সোমবার ফের সুপ্রিম কোর্টে মমতা? জল্পনা তুঙ্গে
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানির দিন, অর্থাৎ আগামী সোমবারও আদালতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্র মারফত তেমনই খবর মিলেছে।

    যদিও, প্রকাশ্যে নিশ্চিত করে এখনও দলের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে মমতা ব্যানার্জির ফের আদালতে উপস্থিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

    উল্লেখ্য, বুধবার দেশের ইতিহাসে প্রথম কোনও মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর কথা মন দিয়ে শোনে আদালতও। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় সোমবার।
  • Link to this news (আজকাল)