• বেকারদের জন্য ‘বাংলার যুবসাথী’ প্রকল্প ঘোষণা রাজ্যের
    দৈনিক স্টেটসম্যান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। একবার প্রকল্পে অন্তর্ভুক্ত হলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মাসিক ভাতা পাওয়া যাবে। এই সময়ের মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে, তখন থেকেই তাঁর ভাতা বন্ধ হয়ে যাবে। বাজেটে জানানো হয়েছে, যাঁরা মাধ্যমিক পাশ করে এখনও কর্মসংস্থান পাননি, তাঁদের জন্যই মূলত এই প্রকল্প। উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার বা অন্য কোনও সংস্থার স্কলারশিপ বা বৃত্তি পাওয়া যুবক–যুবতীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য বাজেটে ৫,০০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)