• কয়েক মিনিটের ব্যধবানে জোড়া ভূমিকম্প, মধ্যরাতে কেঁপে উঠল উত্তরবঙ্গ
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • মধ্যরাতে দার্জিলিং সহ কালিম্পঙ এলাকাজুড়ে অনুভূত হলো ভূমিকম্প। কয়েক মিনিটের ব্যবধানে পর পর দু'বার ওই কম্পন অনুভূত হয়। বৃহস্পতিবার (ইংরেজি মতে শুক্রবার) রাত ১টা ৯ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। এর মাত্র ৬ মিনিট পরেই, রাত ১টা ১৫ মিনিট নাগাদ দ্বিতীয় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির জানিয়েছে, রিখটার স্কেলে, দ্বিতীয় বারের কম্পনের মাত্রা ছিল ৩.১।

    শুধুমাত্র কালিম্পং নয়, এই ভূমিকম্প অনুভূত হয়েছে শিলিগুড়ি, দার্জিলিং এবং উত্তরবঙ্গ ও সিকিমের একাধিক অঞ্চলেও।

    ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, এই কম্পনের এপিসেন্টার ছিল সিকিমের গ্যালশিং। দু’টি কম্পনের উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

    বিস্তারিত আসছে…

  • Link to this news (এই সময়)