• ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৫০৯ মহিলা ও শিশু
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: ১৫ দিনে দেশের রাজধানী দিল্লিতে নিখোঁজ ৮০০ জনেরও বেশি। এমনই তথ্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্ট বলছে, মোট ৮০৭ জন নিখোঁজের মধ্যে ৫০৯ জন মহিলা ও শিশু। ২৯৮ জন পুরুষ। এই ঘটনায় অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সরব বিরোধীরা। জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক। এরমধ্যে ১৪৬ জন নাবালিকা।পুলিশ তদন্তে নেমে মাত্র ২৯ নাবালিকা ও ১৯ জন কিশোরের হদিশ পেয়েছে। বাকি সকলেই পুলিশের খাতায় এখনও নিখোঁজ। অন্যদিকে ৬১৬ জন নিখোঁজ প্রাপ্তবয়স্কের মধ্যে ৩৬৩ জন মহিলা এবং ২৫৩ জন পুরুষ। তাঁদের মধ্যে পুলিশ মাত্র ৯০ জন পুরুষ ও ৯১ জন মহিলার হদিশ পেয়েছে।
  • Link to this news (বর্তমান)