• শবরীমালায় চুরি: মূল অভিযুক্তের জামিন মঞ্জুর
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • তিরুবনন্তপুরম: শবরীমালায় সোনা চুরি সংক্রান্ত দ্বিতীয় মামলায় জামিন পেলেন মূল অভিযুক্ত উন্নিকৃষ্ণণ পট্টি। বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করে কেরলের একটি স্থানীয় আদালত। আগেই শবরীমালা সংক্রান্ত একটি মামলায় জামিন পেয়েছিলেন উন্নিকৃষ্ণণ। গ্রেপ্তারির পর ৯০ দিন অতিক্রান্ত। এখনও পর্যন্ত ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি বিশেষ তদন্তকারী দল (সিট)। তাই নিয়ম মেনে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত। এই অবস্থায় উন্নিকৃষ্ণণের জেলমুক্তির ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।এদিকে চার্জশিট পেশে বিলম্বের জন্য কেরল সরকারকে কাঠগড়ায় তুলল বিরোধী শিবির। বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সতীশনের তোপ, ‘প্রত্যেক ধৃত ব্যক্তির জামিন নিশ্চিত করতে ষড়যন্ত্র করা হচ্ছে। পট্টির জামিন তারই অংশ। ধৃতরা জেলের বাইরে এলেই সব তথ্যপ্রমাণ নষ্ট করে দেওয়া হবে।’ কংগ্রেস নেতা আরও জানান, শীঘ্রই ধৃত সিপিএম নেতাদের জামিন মঞ্জুর করা হবে। সতীশনের কথায়, ‘এমনটা না হলে ভবিষ্যতে আরও প্রবীণ নেতাকে কারাগারে ঢুকতে হত। তা রুখতেই এই ষড়যন্ত্র।’ যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন।
  • Link to this news (বর্তমান)