• ভোট জয়ে ৪০ হাজার কোটি খরচ এনডিএ-র, অভিযোগ তেজস্বীর, ভোট জয়ে ৪০ হাজার কোটি খরচ এনডিএ-র, অভিযোগ তেজস্বীর
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • পাটনা: বিহার বিধানসভা ভোটে এবার বিপুল জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। বিরোধীদের মহাজোটকে হারাতে এনডিএ ৪০ হাজার কোটি টাকা ঢেলেছে বলে অভিযোগ তুললেন আরজেডির কার্যকরী সভাপতি তেজস্বী যাদব। বিধানসভার বাজেট অধিবেশনে তিনি বলেন, মানুষ হেরেছেন ক্ষমতার আস্ফালনের কাছে। গণতন্ত্রকে ভয়ের তন্ত্রে পরিণত করেছে বিজেপি সরকার। আমাদের হারাতে ৪০ হাজার কোটি টাকা খরচ করেছে। বৃহস্পতিবার রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি এবং পাটনার হস্টেলে নিট পরীক্ষার্থীকে যৌন নিগ্রহ ও মৃত্যুর প্রসঙ্গ নিয়েও সরব হন তিনি। এদিকে, ২০২৫ সালের বিহার নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এবারের ভোটের ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দিয়েছিল নীতীশ কুমারের সরকার। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই ওই টাকা দেওয়া হয়েছিল বলে জন সুরজ পার্টির অভিযোগ। আদালতে এই ঘটনাকে নির্বাচনী দুর্নীতির অংশ হিসাবে বিবেচনা করার আরজি জানিয়েছে প্রশান্ত কিশোরের দল। বিহারে নতুন করে ভোটেরও দাবি তোলা হয়েছে। আজ, শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই আবেদনের শুনানি হওয়ার কথা।
  • Link to this news (বর্তমান)