• Breaking News Live: আদালতে ধাক্কা, থলপতি বিজয়কে বড় নির্দেশ আদালতের
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • টিভিকে সুপ্রিমো তথা প্রাক্তন অভিনেতা থলপতি বিজয়কে আয়কর জরিমানা দিতে হবে দেড় কোটি টাকা। এই টাকা যাতে দিতে না নয়, সেই আবেদন জানিয়ে তিনি মাদ্রাস হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, তা খারিজ হয়ে গিয়েছে।

    শুক্রবার ‘পরীক্ষা পে চর্চায়’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন পড়ুয়াদের সহজে পড়া মনে রাখার টিপস দিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে নিজের উপর ভরসা রাখার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

    গড়িয়া নবদুর্গা পুজো কমিটির অফিসে ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। অভিযোগ, শুক্রবার সকালে অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুজা কমিটি সূত্রে জানা গিয়েছে, অফিসের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট করা হয়েছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। পুজো কমিটির তরফে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

    মাদক রাখার অভিযোগে চেন্নাইয়ে গ্রেপ্তার তামিল-মালয়ালাম অভিনেত্রী অঞ্জু কৃষ্ণা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মঞ্জুর সঙ্গে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সহ পরিচালক ভিন্সি নিভেথা ও আরও ছয় জনকে। অ্যান্টি নারকোটিকস ইনটেলিজেন্স ইউনিটের অফিসাররা জানিয়েছেন, অভিনেত্রী কৃষ্ণার কাছ থেকে মাদক মেথামফেটামাইন ও গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদের কাছ থেকে পাওয়া গিয়েছে ক্যানাবিস, এলএসডি স্ট্যাম্প। আকাশম কাদান, আরো এবং ওম ভেল্লিমালাই ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন ৩১ বছর বয়সি অভিনেত্রী কৃষ্ণা।

    বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। পুরোনো শত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। জখম কমপক্ষে ২০। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পরিস্থিতি সামল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ।

    লখনও-তে ভূমিকম্প। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৭ ম্যাগনিটিউড। উৎসস্থল ছিল উত্তর প্রদেশের গোনডা। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়নি। 

    বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে রহস্যমৃত্যু এক সাজাপ্রাপ্ত আবাসিকের। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সামনে আসে। মৃতের নাম উৎপল মণ্ডল (৪৩)। সে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা। ২০১৭ সালে খুনের মামলায় গ্রেপ্তার হয় এবং ২০১৮ সালের মাঝামাঝি সময়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। 

    ফের বাড়ল কলকাতার তাপমাত্রা। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ। 

  • Link to this news (এই সময়)