• যাওয়ার আগে শেষ কামড় শীতের! উইকেন্ডে নামবে পারদ...
    ২৪ ঘন্টা | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন ঘোষাল: পারদের ওঠানামা অব্যাহত। পরশু রাতের ১৪-এর ঘরে নেমে যাওয়া পারদ কাল রাতে ফের বেড়ে প্রায় ১৬ ছুঁই ছুঁই (১৫.৭)। পরশু রবিবারের পর থেকে ধাপে ধাপে আনুষ্ঠানিকভাবে শীতের বিদায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। বাকি সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে।দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। 

    পশ্চিমী ঝঞ্ঝা:

    জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে পরশু ৮ ফেব্রুয়ারি রবিবার। উত্তর হরিয়ানাতে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত।

    দক্ষিণবঙ্গ:

    দক্ষিণবঙ্গে খুব রাতে এবং খুব ভোরে শীতের আমেজ থাকবে আরও অন্তত ৫ দিন। বাড়বে। রবিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। সোমবার থেকে ফের দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। 


    সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। আজ ও কাল সকালে এই জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। 

    উত্তরবঙ্গ:

    উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। এই তিন জেলার কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নামতে পারে। বাকি সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা/মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আগামী চার পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাতে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। নিচের দিকের জেলাতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।

    কলকাতা:

    কলকাতায় বেশি রাতে ও খুব সকালে হালকা শীতের অনুভূতি। রবিবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। উইকেন্ডে কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পারদ। সোমবার থেকে ফের পারদ উত্থান। 

    ভিন রাজ্য:

    উত্তরাখণ্ডে গ্রাউন্ড ফ্রস্ট এর পরিস্থিতি কিছু জায়গায়। ঘন কুয়াশার সতর্কবার্তা অসম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশের পশ্চিমে অংশে।

  • Link to this news (২৪ ঘন্টা)