• রাস্তার গর্তে পড়ে মৃত্যু বাইক আরোহীর, প্রশ্নের মুখে দিল্লি জল বোর্ড
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি:  দিল্লির জনকপুরীতে জল কাজের জন্য গর্ত  খুঁড়েছিল দিল্লি জল বোর্ড। অভিযোগ, সেই গর্ত ঘিরে রাখা হয়নি। আর তার মারাত্মক খেসারত দিতে হল একটা প্রাণের বিনিময়।গভীর রাতে বাড়ি ফিরছিলেন কৈলাসপুরীর বাসিন্দা কমল। বাইক নিয়ে রোহিনির অফিস থেকে বাড়ি ফেরার পথে জনকপুরীর ওই অভিসপ্ত রাস্তা ধরেন কমল। মনে করা হচ্ছে অন্ধকারে গর্ত বুঝতে না পেরে সেখানে পড়ে যান তিনি। দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।কমলের পরিবারের অভিযোগ, রাতে বাড়ি না ফেরায় চিন্তা বাড়ছিল। ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। পুলিশের কাছে গেলে তাদের চুড়ান্ত হেনস্থার শিকার হতে হয়। জনকপুরী, সাগরপুর, বিকাশপুরী, এবং রোহিনী চারটি থানায় খোঁজ করেন তারা। কিন্তু পুলিশ তাদের কথায় পুলিশ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। সকালে কমলের নিথর দেহ গর্ত থেকে উদ্ধার হয়। পরিবারের দাবি, সকাল সাড়ে সাতটা নাগাদ তাদের কমলের দেহ উদ্ধারের কথা জানান হয়। কমলের পরিবার তার অকালমৃত্যুর জন্য দায়ী করছে দিল্লি জল বোর্ডের গাফিলতিকে। স্থানীয়দের দাবি, বারবার জল বোর্ড কর্তৃপক্ষকে বলেও গর্ত ঘিরে রাখার কাজ তারা করেনি। প্রশ্ন উঠছে কমলকে খোঁজার ব্যাপারে পুলিশের গাছারা মনোভাব নিয়ে।
  • Link to this news (বর্তমান)