• স্পেশাল এডুকেটর নিয়োগের প্রাথমিক টেট ২২ ফেব্রুয়ারি
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেটর নিয়োগের পরীক্ষা (টেট) হবে ২২ ফেব্রুয়ারি। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেলা ১২টা থেকে ২.৩০টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে স্পেশাল বিএড-ডিএলএড প্রার্থীদের তরফে তুলসী মাসন্ত বলেন, ‘পর্ষদ এখনও কোনো সিলেবাস দেয়নি। এখনও সিলেবাস না দিলে এই কম সময়ের মধ্যে পরীক্ষার্থীরা প্রস্তুতি কীভাবে নেবেন?’ অন্যদিকে, ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এ রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ নিয়ে শুনানি হওয়ার কথা। সেখানেই স্পষ্ট হবে, স্পেশাল এডুকেটর হিসেবে চুক্তির ভিত্তিতে কর্মরত শিক্ষকদের স্থায়ী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এই টেট-এ বসা আবশ্যিক কি না। যদি তা আবশ্যিক করা হয়, তাহলে ২২ ফেব্রুয়ারির টেট-এ বসতে হবে কর্মরত শিক্ষকদেরও।
  • Link to this news (বর্তমান)