• ৪৩ শতাংশ আয় বৃদ্ধি হিন্দুস্থান কপারের
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ন’মাসে প্রায় ১ হাজার ৯২২ কোটি টাকা আয় করল হিন্দুস্থান কপার লিমিটেড। এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি জানিয়েছে, গত অর্থবর্ষের প্রথম ন’মাসের তুলনায় এবার তাদের ‘অপারেশনস’ থেকে আয় বেড়েছে ৪৩ শতাংশ। এই ন’মাসে তাদের কর পূর্ববর্তী মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৬৪১কোটি টাকা। বৃদ্ধির হার ৭১ শতাংশ। পাঁচ টাকা দামের শেয়ার পিছু সংস্থাটি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে এক টাকা। হিন্দুস্থান কপারের সিএমডি সঞ্জীবকুমার সিং বলেন, ‘কঠিন পরিশ্রম, উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকা এবং ধাতুর দাম বেশি পাওয়ার মাধ্যমে এই সাফল্য এসেছে।’
  • Link to this news (বর্তমান)