দ্বিতীয়বার মা হল নামিবিয়ার চিতা আশা, জন্ম দিল পাঁচ শাবকের
বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
কুনো, ৭ ফেব্রুয়ারি: দ্বিতীয়বার মা হল নামিবিয়া থেকে আনা চিতা। সন্তান জন্ম দেওয়া চিতার নাম আশা, আজ, শনিবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে সে জন্ম দেয় পাঁচ শাবকের। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে ২০টি চিতা আনা হয়েছিল কুনো জাতীয় উদ্যানে। ২০২৩ সালে দুটি প্রাপ্তবয়স্ক চিতা সেপ্টিসেমিয়ার ফলে মারা যায়। ২০২৪ সালে আশা এরকমই তিনটি শাবকের জন্ম দিয়েছিল।শাবকগুলির বয়স এখন ২৫ মাস। পাঁচ শাবকের জন্মের ফলে খুশি মধ্যপ্রদেশের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি আনন্দের সঙ্গে জানিয়েছেন, ‘এটি খুবিই আনন্দ এবং গর্বের বিষয়। এখন ভারতে চিতা শাবকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪। মোট চিতা রয়েছে ৩৫টি। এই সাফল্যের পিছনে কুনো জাতীয় উদ্যানের কর্মী ও পশু চিকিৎসকদের যথেষ্ট অবদান রয়েছে। মা চিতা ও শাবকগুলি সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।