• পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল, ইঙ্গিত পর্ষদ সভাপতির
    দৈনিক স্টেটসম্যান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • পর্ষদ সভাপতি জানান, ফলপ্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি।সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে ফলপ্রকাশের তারিখ জানানো হবে। ফলে নির্বাচন বা অন্য কোনও কারণে ফলপ্রকাশে বিশেষ বিলম্ব হওয়ার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত মিলছে।

    মাধ্যমিকেরভূগোল পরীক্ষার দিন পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে তিনি বোলপুরের শ্রী নন্দা উচ্চবিদ্যালয় এবং দ্বারোন্দা চণ্ডীমাতা উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। স্কুলগুলির পরিকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। গত বছরও এই স্কুলগুলি পরিদর্শনে এসেছিলেন তিনি। এক বছরের ব্যবধানে স্কুলগুলির যে উন্নতি হয়েছে, তাতে তিনি অত্যন্ত খুশি।  তাঁর মতে, এই স্কুলগুলি রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলির কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

    উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে ১২ ফেব্রুয়ারি। প্রতিদিন একটি করে পরীক্ষা নেওয়া হচ্ছে।পরীক্ষা শুরু হচ্ছে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হচ্ছে দুপুর ২টোয়। প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে।

    এ বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। এর মধ্যে ছাত্রেরসংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন একজন। রাজ্যজুড়ে মোট ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলছে। প্রশ্নফাঁস রুখতে পরীক্ষার হলে মোবাইল, স্মার্টওয়াচসহ সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ করা হয়েছে। শনিবার পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)