• নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, হাওড়ায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় এক পরীক্ষার্থীরা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরে। মৃত পড়ুয়ার নাম তৌহিদ মিদ্দে। গ্রামে এই মৃত্যু সংবাদ এলে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

    পরিবার সূত্রে খবর, শুক্রবার দুপুরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তৌহিদ বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। জগৎবল্লভপুরের পরীক্ষা কেন্দ্র ঘাটাল বিশালক্ষী হাইস্কুল থেকে সন্তোষপুর মিদ্দে পাড়ায় দু’টি বাইকে চেপে ৬ জন বন্ধু বাড়ি ফিরছিল। প্রত্যেকেই মধ্য সন্তোষপুর হাইস্কুলের ছাত্র। পাতিয়াল মনসাতলায় একটি বাইক অন্য বাইকে ধাক্কা মারে। এর মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারে এবং খালে পড়ে যায়।

    অন্য বাইকটি রাস্তার ধারে ছিটকে পড়ে। এই ঘটনায় ৫ জন আহত হয়। তাদের মধ্যে ৪ জনকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তৌহিদ মিদ্দে নামে ওই পরীক্ষার্থীকে গুরুতর জখম অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই সে চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা পরিবার শোকস্তব্ধ।

  • Link to this news (এই সময়)