• শিলিগুড়ির নেপাল সীমান্তে আন্তর্জাতিক ড্রাগ চক্র ফাঁস, গ্রেফতার ১
    আজ তক | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  •  Indo Nepal Border Drug Smuggling: ভারতে মাদক কিনে নেপালে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের মেচি নদীর ধার থেকে এক নেপালি মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ। মেচি নদী পেরিয়ে নেপালে ঢোকার মুহূর্তেই তাকে আটক করা হয়। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২০৩ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান চালায় খড়িবাড়ি থানার একটি দল। সেই সময় মেচি নদীর ধারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ধৃতের জ্যাকেটের পকেট থেকে উদ্ধার হয় দুই প্যাকেট ব্রাউন সুগার।

    পরে মাদক কারবারের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম সঞ্জীব চৌধুরী। তিনি নেপালের ইটাভাটা এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, পানিট্যাঙ্কি এলাকা থেকে মাদক সংগ্রহ করে সীমান্ত পেরিয়ে নেপালে পাচারের ছক ছিল তার। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

     
  • Link to this news (আজ তক)