• রাজস্থানের কোটায় বাড়ি ভেঙে মৃত ২
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • জয়পুর: তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হল দু’জনের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তালওয়ান্ডি এলাকার ওই বাড়িতে একটি রেস্তরাঁ ছিল। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। ভগ্নস্তূপ থেকে দু’জনের জেহ উদ্ধার হয়েছে। আরও বেশ কয়েকজন ভগ্নস্তপের মধ্যে আটকে রয়েছেন বলে পুলিশের আশঙ্কা। রাজস্থানের স্কুল শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেন, ‘এটি একটি বড় দুর্ঘটনা। এখনো পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। ন’জনকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। তাঁদের মধ্যে ৪ জনের এখনো চিকিৎসা চলছে।’ 
  • Link to this news (বর্তমান)