• ধর্মতলায় নয়া পার্টি অফিসের খোঁজে হন্যে বিজেপি নেতারা
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলা এলাকায় আরও একটি দলীয় কার্যালয়ের জন্য কার্যত হন্যে হয়ে খোঁজ চালাচ্ছে বিজেপি। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ৬, মুরলীধর সেন লেনের অফিসটি ভাড়া নিয়ে শুরু করেছিলেন। যা আজও রয়েছে। ২০২১ সালের ভোটে হারার পর সল্টলেকের সেক্টর ফাইভে পার্টির হেড কোয়ার্টার উঠে গিয়েছে। তবে সেই বাড়িও নেওয়া হয়েছে ভাড়ায়। বিজেপির এক নেতার কথায়, শাসকদল তৃণমূলের সঙ্গে টক্কর নিতে শহরের উপকণ্ঠে একটি পার্টি অফিস খোলার চেষ্টা করছে নেতৃত্ব। জোড়াফুল শিবিরের সঙ্গে পাল্লা দিতে সবার পছন্দ দক্ষিণ কলকাতার নিজস্ব ভবন। তবে তা না হলে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় বিকল্প অফিস গড়তে হবে আমাদের। সেক্ষেত্রে দক্ষিণ কলকাতার ভোট 

    পরিচালনার কাজ ওই অফিস থেকে করা যাবে। তাঁর দাবি, ধর্মতলার কাছে একটি অফিসের খোঁজ পেয়েছি। কিন্তু তার দাম বাজারদরের চেয়ে কয়েকগুণ বেশি দাবি করা হয়েছে। যা নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজেপির রাজ্য কমিটির ওই নেতা বলেন, রাজ্যজুড়ে পার্টির পরিধি বাড়ছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দলের প্রতিটি সাংগঠনিক জেলায় নিজস্ব পার্টি অফিস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। সেখানে দলের প্রধান কার্যালয়ের অবস্থাই সবচেয়ে করুণ। তাই দিল্লির নেতাদের পরামর্শে আমরা ধর্মতলার আশপাশে নয়া অফিস খুঁজছি। সূত্রের দাবি, রাজ্য বিজেপি চাইছে ভাড়ার বদলে অফিস কিনে নিতে।
  • Link to this news (বর্তমান)