• Live: ফের ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ, হাওয়া বদল কবে থেকে?
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকা বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে শনিবার। বিজেপি জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্করের অভিযোগ, মৎস্যজীবীদের নিয়ে বিজেপির একটি সভা চলাকালীন আচমকা তৃণমূলের কর্মীরা হামলা চালান। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতা পবন ভুঁইয়ার দাবি, তৃণমূলের দলীয় পতাকা ঢেকে এলাকায় বিজেপি পতাকা লাগানো হচ্ছিল। এর প্রতিবাদ করতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনকে মারধর করা হয়। এর পরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েন আহত হন। অন্যদিকে, গুরুতর আহত হন বিজেপি কর্মী সুজিত সরকার। ঘটনায় দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম এবং শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী সপ্তাহের পরে ক্রমশ বাড়তে পারে তাপমাত্রার পারদ, পূর্বাভাস এমনটাই। 

  • Link to this news (এই সময়)