• ট্রেনের ধাক্কায় মৃত্যু শিক্ষিকার
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বনভোজন করে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষিকার। হুগলির উত্তরপাড়ার ঘটনা। মৃতার নাম সরবজিৎ কৌর (৩২)। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, শ্রীরামপুরেরই একটি বেসরকারী স্কুলের শিক্ষকতা করতেন সর্বজিৎ। তিনি চন্দননগর নিউদিঘা পার্কে অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে বনভোজনে গিয়েছিলেন। সন্ধায় সবাই মিলে ট্রেনে করে ফিরছিলেন। উত্তরপাড়া স্টেশনে নেমে রেল লাইন পার হতে যাচ্ছিলেন সরবজিৎ। তখনই একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। 

    ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি লাইনে একসঙ্গে ট্রেন ছিল। দুই নম্বর লাইনে থ্রু গাড়ি ছিল। লাইন পার হতে গিয়েই দূর্ঘটনা ঘটে।

    রেল পুলিশের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও রেল লাইন পেরিয়ে চলাচল করে মানুষজন। যার পরিণতি এরকম দুর্ঘটনা। ঘটনার পর রেলগেটে আরপিএফ মোতায়েন করা হয়।
  • Link to this news (আজকাল)