• একীরে বাবা! প্রণামীর জামাকাপড় নাপসন্দ, বিয়ে মিটতেই কনের বাড়িতে হামলা আত্মীয়দের...
    ২৪ ঘন্টা | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • প্রসেনজিত্‍ সরদার: প্রণামীতে দামী শাড়ি না পেয়ে ক্ষুদ্ধ আত্মীয়রা। বিয়ে মিটতেই কনের বাড়িতে হামলা! গুরুতর জখম একই পরিবারের ৩ জন। হুলস্থুল কাণ্ড দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।

    বাঙালি বিয়েতে প্রণামীর দেওয়ার চল বহুদিনের। আত্মীয় পরিজনদের প্রণামী হিসেবে শাড়ি, জামাকাপড় দেন কনের বাড়ির লোকেরা। আর সেই প্রণামী দেওয়াকে কেন্দ্র করেই রক্তারক্তি কাণ্ড ক্য়ানিংয়ে। স্থানীয় সূত্রে খবর,  ক্যানিংয়ের পূর্ব দাঁড়িয়া গ্রামের বাসিন্দা মহাদেব নস্কর। সম্প্রতি মেয়ে বিয়ে দিয়েছেন তিনি। তখন ভগ্নিপতি সহ নিকট আত্মীয়দের নাকি দামী জামাকাপড় দেবেনও বলেছিলেন। কিন্তু আর্থিক কারণে শেষপর্যন্ত আর দিতে পারেননি মহাদেব।  বিয়ে মিটে গিয়েছে। 

    এদিকে দামী কাপড় না পেয়ে  মহাদেবের বাড়িতে রীতিমতো লাঠি,লোহার রড নিয়ে  এক আত্মীয়ই হামলা চালান বলে অভিযোগ। কবে? আজ, সোমবার। বেধড়ক মারধর করা হয় পরিবারের লোকেরা। মাথা ফেটেছে কনের কাকা  প্রদীপ নস্করের। আহত হয়েছেন পরিবারের আরও ২ মহিলাও। রক্তাক্ত অবস্থায় আক্রান্তদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা।

  • Link to this news (২৪ ঘন্টা)