• ফের পিছিয়ে গেল I-PAC মামলা, পরবর্তী শুনানি কবে?
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল I-PAC কাণ্ডে ED মামলার শুনানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় রাজ্য ও তাঁর অফিসাররা সর্বোচ্চ আদালতে হলফনামা জমা দেওয়ার পর মঙ্গলবার ছিল ইডির জবাব দেওয়ার পালা। কিন্তু এ দিনও পিছিয়ে গেল মামলার শুনানি।

    জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিবলের অসুস্থ থাকায় মঙ্গলবার আদালতে মামলার শুনানি স্থগিত রাখার আর্জি জানানো হয়। এর পরেই সলিসিটার জেনারেল তুষার মেহতা প্রস্তাব দেন, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়া হোক। আবেদন শুনে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)