মণিপুরের উখরুল জেলায় নতুন করে উত্তেজনা। হিংসার আগুনে পুড়ছে লিটান গ্রাম। দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে তুঙ্গে উঠল অশান্তি। ৩০টিরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এমন উত্তেজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিংসা কবলিত এলাকায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসনের। গোটা এলাকায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। হতাহত সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি।
বিস্তারিত আসছে...