• শান্তির জল নিতে হুড়োহুড়ি, গোয়ালিয়রের নবগ্রহ মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ১, আহত ৬
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার ডাবরা শহরে নবগ্রহ মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার মন্দিরে কলস যাত্রার সময়ে ভক্তদের ঠেলাঠেলিতে ঘটে বিপত্তি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭০ বছরের এক বৃদ্ধার। পদদলিত হয়ে আহত কমপক্ষে ছয় জন।

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গোয়ালিয়রের দাবরায় নবগ্রহ মন্দিরে দ্বারোদঘাটনের অনুষ্ঠান ছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানেই ভিড় জমায় হাজার হাজার ভক্ত। সে সময়ে মন্দিরে শান্তির জল বিতরণ শুরু হলে সেই জল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই ধাক্কাধাক্কিতে অনেকে মাটিতে পড়ে যান। সেই ভিড়েই পদপিষ্ট হয়ে আহত হন বহু পুণ্যার্থী।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)