• গ্রিন লাইনে সমস্যা, সেন্ট্রাল পার্ক স্টেশন থেকে আপাতত মেট্রো নেই
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • এ বার গ্রিন লাইনে থমকাল মেট্রোর চাকা। আচমকা সিগন্যালিং সিস্টেমে সমস্যার জেরে মঙ্গলবার বিকেলে গ্রিন লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল পার্ক স্টেশনে সিগন্যালিং সিস্টেম ফিডব্যাক ইস্যুর কারণে আপাতত বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলছে।

    শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইনে ১২টি স্টেশন। হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ, এসপ্ল্যানেড, শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেক সেক্টর ফাইভ। আপাতত মেট্রো চলছে হাওড়া ময়দান টু বেঙ্গল কেমিক্যাল।

    এ দিকে সেক্টর ফাইভ থেকে যাঁরা মেট্রোয় ফেরেন, চরম নাকাল হতে হচ্ছে তাঁদের। শুধু আইটি অফিসগুলিই নয়, বহু সরকারি অফিসও রয়েছে এই চত্বরে। মেট্রোর তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত অর্ধেক পথে পরিষেবা চালু রাখা হয়েছে। ইঞ্জিনিয়াররা কাজ করছেন। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)