আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেট্রোর গ্রিন লাইনে আচমকা ব্যাহত মেট্রো পরিষেবা। মঙ্গলবার বিকেলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে আচমকা সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণে নিরাপত্তার স্বার্থে মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
মেট্রোর তরফে জানানো হয়েছে, সমস্যার সমাধানে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে কাজ করছেন। মেরামতির কাজ চলাকালীন গ্রিন লাইনে আংশিক পরিষেবা চালু রাখা হয়েছে।
বর্তমানে বেঙ্গল কেমিক্যাল স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সম্পূর্ণ রুটে পরিষেবা পুনরায় চালু করা হবে বলে মেট্রো সূত্রে জানানো হয়।
বিকেল ৫.৩২ নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। বেশ কিছুক্ষণ পুরো লাইনে মেট্রো না চলায় ভিড় হলেও ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)