• ভয়ংকর কেলেঙ্কারি! প্রেমে ফুঁসলিয়ে নাবালিকাকে অপহরণ, ৪ মাস ধরে যৌন নির্যাতন 'CBI সাব-ইনসপেকটরের'...
    ২৪ ঘন্টা | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • তথাগত চক্রবর্তী: সিবিআই সাব-ইন্সপেক্টর পরিচয়ে নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ। ঠাকুরপুকুর থেকে উদ্ধার নাবালিকা। গ্রেফতার অভিযুক্ত যুবক। সিবিআইয়ের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১৪ বছরের এক নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে তাকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। 

    এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। বারুইপুর থানার এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়। একইসঙ্গে অভিযুক্ত যুবককেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম কুনাল কাশ্যপ দাস। বাড়ি বালিগঞ্জ এলাকায়। অভিযুক্তের কাছ থেকে একটি নকল আই-কার্ড ও একটি আসল ভোটার কার্ড উদ্ধার হয়েছে। 

    তদন্তে উঠে এসেছে, প্রায় চার মাস আগে ওই নাবালিকাকে অপহরণ করা হয়। তারপর তাকে ঠাকুরপুকুরে অভিযুক্তের ভাড়া বাড়িতে রাখা হয়। সেখানেই চলে যৌন নির্যাতন। জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন। চলতি বছরের ২২ জানুয়ারি নাবালিকার পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে খবর, কুনাল সিবিআই সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। যে এলাকায় সে ভাড়া থাকত, সেখানকার আশপাশের নাবালিকাদেরই মূলত টার্গেট করা হত। 

    ৬ মাস আগে বারুইপুরের মল্লিকপুর এলাকায় ওই নাবালিকার বাড়ির কাছে ভাড়া নিয়ে নানা প্রলোভনে সম্পর্ক তৈরি করে অভিযুক্ত। সুযোগ বুঝে নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় সে। তারপরই শুরু হয় অত্যাচার। পুলিশ এখন তদন্ত করে দেখছে, অভিযুক্ত আরও কতজন নাবালিকাকে এভাবে ফাঁসিয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

  • Link to this news (২৪ ঘন্টা)