অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের খবর দিন কয়েক আগে তুমুল শোরগোল ফেলেছিল। দ্বিতীয় বিয়ে নিয়ে হিরণ নিজে মুখ না খুললেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, বিবাহ বিচ্ছেদ না করেই অভিনেতা-বিধায়ক দ্বিতীয় বিয়ে করেছেন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ সেই মামলায় হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল। আদালতে আগাম জামিন পাওয়ার পরেও এই বিষয়ে মুখ খোলেননি BJP বিধায়ক।
বিস্তারিত আসছে...