যুবসাথীর ১৫০০ টাকা পেতে কবে থেকে ক্যাম্পে ফর্ম ফিলআপ? জানা জরুরি
আজ তক | ১১ ফেব্রুয়ারি ২০২৬
যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পাওয়া যাবে এপ্রিল মাস থেকেই। মাধ্যমিক পাশের পর বেকার যুবক-যুবতীদের এই ভাতা দেবে সরকার। টানা ৫ বছর ভাতার টাকা দেবে রাজ্য সরকার। চাকরি না পেলে ভাতা রিনিউ হবে। বছরে ১৮ হাজার টাকা দেওয়া হবে যুবক-যুবতীদের। ভাতা পেতে অফলাইনে নাম রেজিস্টার করা হবে। এর জন্য ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প খোলা হবে। এখানে এসেই নাম রেজিস্টার করাতে হবে। তবে অনেকেরই অজানা যুবসাথীতে নাম রেজিস্টারের ক্যাম্প শুরু হবে কবে?
কবে যুবসাথী প্রকল্পে নাম রেজিস্টারের ক্যাম্প শুরু?
আগামী ১৫ই মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত যুবসাথী প্রকল্পের ক্যাম্প চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প হবে। এই ক্যাম্প প্রতিদিন চলবে, শুধু ছুটির দিন বাদে। অনলাইন আবেদনের সার্ভার সমস্যা বা জটিলতা এড়াতে শুধুমাত্র অফলাইন ক্যাম্প করছে রাজ্য সরকার। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতেই বিশেষ ক্যাম্প বসানো হবে।
অন্য স্কলারশিপ বা ভাতা পেলে কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো সরকারি স্কলারশিপ পান তাদেরও মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। তবে অন্য কোনও স্কিমে টাকা না পেলে, আগামী ৫ বছর ১৫০০ টাকা করে পাওয়া যাবে। পাঁচ বছরে চাকরি না পেলে নাম রিনিউ করা হবে। তারপর ফের যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। তবে লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো স্কিম থাকলে তারা টাকা পাবেন না।
যোগ্যতা: ২১ থেকে ৪০ বছর বয়সীরা মাধ্যমিক পাশ করার পর আবেদন করতে পারবেন।