• নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে মার্চের শুরুতেই কলকাতায় কমিশনের উচ্চপর্যায়ের দল
    দৈনিক স্টেটসম্যান | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • এই বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার উপ-নির্বাচন আধিকারিকেরা, কলকাতা পুলিশের কমিশনার, জেলার পুলিশ সুপাররা এবং বিভিন্ন প্রয়োগকারী সংস্থার কর্তারা। আলোচনার মূল বিষয় হবে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক সমন্বয়, ভোটারদের সুবিধা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রস্তুতি।

    কমিশন সূত্রে জানা গেছে, শহর ও জেলার মাঠপর্যায়ের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখাই এই সফরের প্রধান উদ্দেশ্য। পুলিশ ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ভোটের দিন যাতে কোনও বিঘ্ন বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে চায় কমিশন।

    কলকাতা পুলিশ ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নিরাপত্তা পরিকল্পনা, ভোটকেন্দ্রের সুরক্ষা, যানবাহন নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল নিয়ে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

    কমিশনের আশা, এই উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে নির্বাচনের দিন শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)