• ভাড়া কম, নেই বিমা, প্রতিবাদে বন্ধ পরিষেবা
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, দুর্গাপুর: আচমকা কাজ বন্ধ করে দিলেন অ্যাপ-নির্ভর মোটরবাইক রাইডাররা। দাবি তুললেন ভাড়া বৃদ্ধি, দুর্ঘটনাজনিত বিমা সমেত একাধিক সুযোগ-সুবিধার।

    এই মুহূর্তে দুর্গাপুরে প্রায় পাঁচ হাজার অ্যাপ-নির্ভর বাইক রাইডার রয়েছেন। তার মধ্যে সাড়ে তিন হাজার রাইডার সর্বক্ষণের জন্য। বাকি দেড় হাজার রাইডার আংশিক সময়ের জন্য বাইক চালান।

    মঙ্গলবার যে সব রাইডার কাজ বন্ধ করে দিয়েছেন তাঁদের মধ্যে একজন রক্তিম চট্টোপাধ্যায় বলেন, 'বর্তমানে বাইক মেন্টেনেন্সের খরচের সঙ্গে তেলেরও দাম বেড়েছে। সেই তুলনায় ভাড়া বৃদ্ধি হয়নি। এতে রোজগারে টান পড়ছে। রাইডাররা দুর্ঘটনার মুখে পড়লে আগে বিমার সুযোগ পাওয়া যেত। এখন বন্ধ করে দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালাতে হয়। আজ দু'দিন হলো আমাদের রোজগার বন্ধ। সংসার কী ভাবে চলবে জানি না।' ক্যাব পরিষেবাও।

    তবে এ দিন রাজ্য সরকারের 'যাত্রী সাথী' অ্যাপের রাইডাররা কাজ করছেন। তাঁদের বক্তব্য, 'রাজ্য সরকার ভাড়া থেকে শুরু করে বিমা ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে যথেষ্ট সচেতন।'

  • Link to this news (এই সময়)