Big Breaking: প্রয়াত বর্ষীয়ান অ্যাঙ্কর এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য সরলা মাহেশ্বরী। ১২ ফেব্রুয়ারি, দিল্লিতে মারা গিয়েছেন তিনি। দূরদর্শনের অ্যাঙ্কর হিসেবে প্রবল জনপ্রিয় ছিলেন সরলা মাহেশ্বরী। পরে সিপিএম-এর হয়ে রাজ্যসভায় সাংসদের দায়িত্বও পালন করেছেন। এ দিনই দিল্লির নিগম বোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
১৯৮০ থেকে ১৯৯০-এর মধ্যে সরলা মাহেশ্বরীর উপস্থাপনা মন কেড়েছিল আপামর ভারতীয় দর্শকদের। তাঁর মৃত্যু শোকজ্ঞাপন করেছে দূরদর্শন। দুঃখপ্রকাশ করেছেন সরলা মাহেশ্বরীর প্রাক্তন সহকর্মী এবং বর্ষীয়ান নিউজ অ্যাঙ্কর শাম্মি নারাং।
বিস্তারিত আসছে...