ই গোপী: ঘুরতে যাওয়ার টিকিট কেটেছেন? কিন্তু এই রুটে একটানা একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল (many expresses Cancelled)-- আগেভাগেই তা ঘোষণা করল রেল (Indian Railways)। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নাগপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস (এলটিটি) মুম্বই রুটের একাধিক ট্রেন সাময়িকভাবে বাতিল করা হচ্ছে। আগে দেওয়া তথ্যের আংশিক সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়েছে।
রেলের প্রকাশিত তালিকা
রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী--
১৮০৩০ শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস
৪ এপ্রিল ২০২৬ থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বাতিল থাকবে
১৮০২৯ এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস
৬ এপ্রিল ২০২৬ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে
১২১০১ এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস
৪, ৬, ৭, ১০, ১১, ১৩, ১৪, ১৭, ১৮, ২০ ও ২১ এপ্রিল ২০২৬ তারিখে বাতিল
১২১০২ শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস
৬, ৮, ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৯, ২০, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে বাতিল
ওয়েবসাইট বা রেল স্টেশনে
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগপুর ডিভিশনে চলা উন্নয়নমূলক পরিকাঠামো সংক্রান্ত কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে আগাম টিকিট বাতিল বা বিকল্প ট্রেনের ব্যবস্থার অনুরোধ জানানো হয়েছে। যাত্রীদের সর্বশেষ আপডেটের জন্য ভারতীয় রেলের সরকারি ওয়েবসাইট বা নিকটবর্তী রেল স্টেশনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।