• মাথায় পাগড়ি, গাঁদার মালা গলায় বাইকে স্টান্ট! সংক্ষিপ্ত বাবরিযাত্রায় কতটা চমক হুমায়ুনের? পূর্ণাঙ্গ 'বাবরি যাত্রা' কবে?
    ২৪ ঘন্টা | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন ঘোষাল, অনুপ কুমার দাস: বাবরি মসজিদের ('Babri Masjid') নির্মাণ শুরুর (constructing mosque in Murshidabad) পরে এবার হুমায়ুন কবীরের (Suspended Trinamool Congress MLA Humayun Kabir) বাবরি যাত্রা (Babri Yatra)। পুলিসের অনুমতি না থাকায় সেই যাত্রা সংক্ষিপ্ত হয়। নদীয়ার পলাশী থেকে বাইকে স্টান্ট করেন হুমায়ুন। বাবরি নির্মাণস্থল পর্যন্ত মিছিল।

    পলাশী থেকে

    বাবরি যাত্রা হল নদীয়ার পলাশী থেকে। প্রায় ২২ কিলোমিটার রাস্তা বাইক র‍্যালির মধ্যে দিয়ে শুরু হয় এই বাবরি যাত্রা। অনুগামীদের সঙ্গে নিয়ে বাইক চালিয়ে এই র‌্যালিতে অংশগ্রহণ করে হুমায়ন কবীর। বুধবার নদীয়ার পলাশীর মনুমেন্ট থেকে শুরু হয় এই কর্মসূচি। জানা যায়, এই র‍্যালি শেষ হবে মুর্শিদাবাদের বেলডাঙায়।

    পূর্ণাঙ্গ বাবরি যাত্রা

    বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পর আজ পূর্ব ঘোষণা অনুযায়ী হুমায়ূন কবিরের বাবরি যাত্রা করার ঘোষণা ছিল। তবে, পূর্ণাঙ্গ বাবরি যাত্রায় কাটছাঁট করা হয়। নদীয়ার পলাশী মনুমেন্ট থেকে ১০০ গাড়ি নিয়ে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত যাত্রার অনুমতি কোনো জেলার পুলিস দেয়নি। কারণ, আজ বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১২ নম্বর জাতীয় সড়ক ধরে ২৬৫ কিলোমিটার রাস্তায় এই যাত্রা করার অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়েছে নদীয়া মুর্শিদাবাদ এবং মালদা জেলার পুলিস।

    সংক্ষিপ্ত বাবরি যাত্রা

    তাই আজ সকাল ৬ টা থেকে সংক্ষিপ্ত বাবরি যাত্রায় পায়ে হেঁটে ৫০ হাজার মানুষকে নিয়ে বেলডাঙ্গা বাবরি মসজিদ পর্যন্ত ২২ কিলোমিটার যাওয়া হবে বলে ঠিক হয়। যদিও সেই কর্মসূচিও পুলিসের অনুমোদিত নয় বলেই জেলা পুলিস সূত্রে প্রাথমিক ভাবে খবর ছিল। সকাল ১০ টায় জমায়েত। আনুমানিক সকাল ১১ টায় বাবরি যাত্রা শুরু। বেলা আড়াইটে নাগাদ সেই যাত্রা বাবরি মসজিদ গ্রাউন্ডে গিয়ে শেষ হওয়ার কথা। হুমায়ূন কবীর ইঙ্গিত দিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাবরি যাত্রা হতে পারে।

    নদীয়া ৩ কিমি, মুর্শিদাবাদ ১৯ কিমি

    সংক্ষিপ্ত বাবরি যাত্রার ২২ কিলোমিটার কোন পথে? নদীয়া জেলায় এর ৩ কিলোমিটার আর মুর্শিদাবাদ জেলা বাকি ১৯ কিলোমিটার। মোট রুটটা এরকম: পলাশী মনুমেন্ট-- পলাশী গেট-- ১২ নম্বর জাতীয় সড়ক-- কালীগঞ্জ মোড়-- জানকীনগর-- লোকনাথপুর-- টাকিপুর-- রেজিনগর-- বেলডাঙ্গা!

  • Link to this news (২৪ ঘন্টা)