• বড় খবর! নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু... সুস্থ হয়ে ওঠার পথেই ফুসফুসে সেকেন্ডারি ইনফেকশন...
    ২৪ ঘন্টা | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন শর্মা: বড় খবর। রাজ্যে নিপা আক্রান্তের মৃত্যু। মৃত্যু নিপা আক্রান্ত মহিলা নার্সের। পুরুষ নার্সকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, মহিলা নার্স হাসপাতালেই ছিলেন। দীর্ঘদিন ধরে সিসিইউতে রাখার ফলে তাঁর ফুসফুসের সেকেন্ডারি সংক্রমণ দেখা দেয়। আজ ভেন্টিলেশনে দেওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই প্রাণ হারান ওই নার্স।

    স্বাস্থ্য দফতরের তরফ থেকে রাজ্যে দুজন নিপা আক্রান্তের খবর জানানো হয়েছিল। এই দুজন নিপা আক্রান্ত নার্সিং স্টাফ বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। জানুয়ারি মাসে সুস্থ হয়ে ওঠায় পুরুষ নার্সকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মহিলা নার্সকে হাসপাতালে রাখা হয় পর্যবেক্ষণের জন্য। এদিকে দীর্ঘদিন ধরে সিসিইউতে রাখার ফলে তাঁর শারীরিক অবস্থার সংকটজনক হয়ে পড়ে। তাঁর ফুসফুসে সেকেন্ডারি ইনফেকশন দেখা দেয়। 

    মহিলা নার্সের শারীরিক অবস্থা ফের সংকটজনক হয়ে পড়ে। চিন্তায় পড়ে যান মেডিকেল টিমের সদস্যরা। খবর দেওয়া হয় স্বাস্থ্য ভবনকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয় আজ। কিন্তু শেষরক্ষা হল না। মৃত্যু হল ওই নার্সের। মহিলা নার্সের বাড়ি বর্ধমানের কাটোয়াতে। তবে নিপা আক্রান্ত পুরুষ নার্সের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তাঁকে জানুয়ারি মাসেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

  • Link to this news (২৪ ঘন্টা)