• এক দফায় ভোটের ইঙ্গিত আরও জোরালো, মার্চে কমিশনের ফুল বেঞ্চ
    দৈনিক স্টেটসম্যান | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • কমিশন সূত্রের খবর, এবার এক দফাতেই রাজ্যের ভোটপর্ব সম্পন্ন করার বিষয়ে আলোচনা চলছে। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা, স্পর্শকাতর বুথের সংখ্যা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে।

    সব কিছু অনুকূলে থাকলে মার্চ মাসের শেষ দিকেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম পর্যায়ে প্রতিনিধিদল জেলা প্রশাসন, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে ভোটের প্রস্তুতির সার্বিক চিত্র নেবে। তার ভিত্তিতেই ফুল বেঞ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা।

    যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু সম্ভাব্য এক দফার ভোট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ফলে কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজ্য রাজনীতির।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)