• চালু হল কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা 
    দৈনিক স্টেটসম্যান | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় কোচবিহার বিমানবন্দরে বিমান নামে। এর পর বেলা ১১টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে বিমানটি কলকাতার উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার কলকাতা থেকে মোট তিনজন যাত্রী কোচবিহারে যান এবং কোচবিহার থেকে কলকাতায় যান মোট চার জন যাত্রী। ৮ জানুয়ারির পর থেকে উড়ান বন্ধ ছিল। বিমান সংস্থা গত ৩১ জানুয়ারি পুরোপুরি ভাবেই পরিষেবা বন্ধের ঘোষণা করেছিল।

    কোচবিহার বিমানবন্দর সূত্রে খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এক দিন করে বিমান পরিষেবা পাওয়া যাবে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এই উড়ান পরিষেবা নিয়মিত হবে। ৯ আসন বিশিষ্ট বিমানটির পরিষেবার মেয়াদ কেন্দ্রীয় সরকার ১৮ মে পর্যন্ত বৃদ্ধি করেছিল। কিন্তু বিমান সংস্থা জানুয়ারি মাসে পরিষেবা বন্ধের ঘোষণা করে। তবে আবার বিমান পরিষেবা বৃহস্পতিবার থেকে শুরু হল। বিমান পরিষেবা আবার চালু হওয়ায় খুশি কোচবিহারের ব্যবসায়ী মহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)